ঢাকা, রবিবার, ১৯ জুলাই, ২০২৬

কাউন্দিয়া ব্রিজের কাজ শুরুর দাবিতে এবি পার্টির মানববন্ধন

বৃহস্পতিবার ২০শে নভেম্বর বিকেলে দিয়াবাড়ি সিরনিরটেক ঘাট সংলগ্ন সড়কে কাউন্দিয়া ব্রিজের নির্মাণ কাজ শুরুর দাবিতে আমার বাংলাদেশ (এবি) পার্টির সৌজন্যে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয় , মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল হেলাল উদ্দিন( অবসরপ্রাপ্ত)অনুষ্ঠানটির সঞ্চালনা করেন এবি পার্টি ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব সামিউল ইসলাম সবুজ , অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার গাজী সাবের আহমেদ , স্থানীয় সমাজ সেবক লিটন কবিরাজ এবং বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এবি পার্টির মিরপুর মডেল থানার আহ্বায়ক এবং এবি পার্টি মনোনীত ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান। প্রধান অতিথি তার বক্তব্যে কাঊন্দিয়া ব্রিজের কাজ অতিসত্বর শুরু করার অনুরোধ করেন এবং তুরাগ নদীতে যারা নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তাদের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টির কথা ও বলেন ব্রিজ তৈরি করার পর যাতে নৌকা চালকদের আর্থিক সমস্যার সম্মুখীন না হতে হয় ।

ads
ads
ads

Our Facebook Page